মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সাজ্জাদ মিয়া (৪০) নামে ১ মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ জানুয়ারি) রাত আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ মিয়ার বসতঘরের সামনের রাস্তায় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটের ভেতরে কালো পলিথিনে রতি থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পায়। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করেন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে রাত পৌনে ৯টায় এএসআই রিমন ঘোষের নেতৃত্বে ৮ নম্বর খাগাউড়া ইউপি’র অন্তর্গত গুনই গ্রামের চামাড় দিঘির পাড়ের দক্ষিণে খোলা জায়গায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নগদ ২ হাজার ৩শ টাকা ও খেলার সরঞ্জামসহ গুনই দক্ষিণ গ্রামের বাছির বাঙ্গালির পুত্র জুয়াড়ী মো. জসিম বাঙ্গালী (২০), মুজিবুর রহমান চৌধুরীর পুত্র শাহজাহান চৌধুরী (৫২), গুনই দক্ষিণ কুমার বাড়ির মৃত খোকা সূত্রধরের পুত্র সুশান্ত সূত্রধর (৩০) ও গুনই দক্ষিণ গাংপাড় এলাকার রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করেন। বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com