বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে যাত্রা শুরু হচ্ছে হার্ট ফাউন্ডেশন ও পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন গঠনের পর অবশেষে চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ ৩১ ডিসেম্বর শনিবার সকালে হবিগঞ্জ শহরের পিটিআইর সামনে হার্ট ফাউন্ডেশন ও পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসাবে এই কেন্দ্রের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এতে উপস্থিত থাকবেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, পৌরসভার নিজস্ব ভূমি ও ভবনে এই স্বাস্থ্য কেন্দ্র চালু করা হচ্ছে। পুরাতন ভবনের সাথে নতুন করে ২০ লাখ টাকা ব্যয়ে নতুন স্থাপনা ও বিভিন্ন উপকরণ ক্রয় করা হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস, প্রেসসারসহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে হৃদরোগের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়াও সেখানে ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম চলবে।
হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার জানান, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন হবিগঞ্জের বাসিন্দা দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা এখানে এসে চিকিৎসা দিবেন। পর্যায়ক্রমে এখানে নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞের ব্যবস্থাসহ হৃদরোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিয়মিত আউটডোর চিকিৎসা সেবা প্রদান করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com