সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

প্রবীণ আইনজীবি আফরাজ আফগান চৌধুরী আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির তিন মেয়াদে সাবেক সভাপতি, ২২ দলীয় ঐক্য জোটের আহবায়ক, সাবেক পিপি, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আফরাজ আফগান চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর হবিগঞ্জে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার রাত ৯টায় জজকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ৯ টায় তাঁর গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামে ২য় জানাযার নামাজ ও গার্ড অব অনারের পর মুড়াবন্দে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল। জজকোর্ট প্রাঙ্গণে জানাযায় আইনজীবি সমিতির সভাপতি এডঃ ছালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুলসহ আইনজীবি, রাজনৈতিক ব্যক্তিসহ সকল মানুষ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ শহরের প্রেসক্লাব রোড এলাকায় তার নিজস্ব বাসা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বাধর্ক্যজনিত রোগে ভোগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com