বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা এডঃ আফরাজ আফগান চৌধুরীর মৃত্যুতে জিকে গউছের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আফরাজ আফগান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মরহুমের রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন-এডভোকেট আফরাজ আফগান চৌধুরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সহকর্মী। তিনি জাগো দল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন ত্যাগী নেতা, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। অনেকই দল পরিবর্তন করলেও তিনি কোনদিন দলের সাথে বেইমানি করেননি। তিনি ছিলেন একজন সাচ্চা ঈমানদার মানুষ। আমি যখন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম তখন তিনি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি। এডভোকেট আফরাজ আফগান চৌধুরী শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি শুধু একজন নেতা হিসেবে নয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে আগলে রেখেছিলেন। তার মত একজন নেতার মৃত্যুতে বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং মর্মাহত। দোয়া করি মহান আল্লাহ যেন তাঁর দুনিয়াবী সকল ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com