সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় মাটির নিচ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ৯নং রাণীগাঁও ইউপি’র পাঁচগাতিয়া গ্রাম থেকে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।
পুলিশ জানায়, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ার কাজ করছিল। হঠাৎ করে সে একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে তা নিশ্চিত হয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, আমরা ধারণা করছি, এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাই সেখানে এই গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে থানা আঙ্গিনায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com