বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে ‘সাদ্দাম-ইনান পরিষদ’ ছাত্রলীগের ভবিষ্যত’ স্লোগানে স্লোগানে শহরের বিভিন্ন এলাকা মুখরিত করে তুলেন জেলা ছাত্রলীগের অন্তর্ভূক্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দরা পৃথক মিছিল দিয়ে বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গনে এসে সমবেত হন। এর পর জেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের কলেজ হোস্টেল সংলগ্ন এলাকায় পথ সভায় মিলিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com