বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুরস্কার বিরতণকালে এমপি আবু জাহির ॥ মানবসেবার মানসিকতা নিয়ে শিক্ষা অর্জনের আহবান

  • আপডেট টাইম সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনসেবার মানসিকতা নিয়ে সুশিক্ষা অর্জণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে আদর্শ সমাজকল্যাণ সংগঠনের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অহাবান জানান।
এমপি আবু জাহির বলেন, একেকজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলতে রাষ্ট্র অনেক ব্যয়ভার বহন করে। তাই প্রতিজন মানুষেরই উচিত লেখাপড়া শেষে মানুষের মত মানুষ হয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এ সময় তিনি বাঙালি জাতির স্বাধীনতা অর্জন ও ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। আলোচনা সভায় সংগঠনের আহবায়ক মাওলানা জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি আবু জাহির।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com