মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আড়াইশ’ মানুষকে ভাল মানের শীতবস্ত্র দিয়েছে চেম্বার অব কমার্স

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আড়াইশ নারী-পুরুষ ও শিশুর মাঝে ভালে মানের শীতবস্ত্র দেওয়া হয়েছে। উপকারভোগীদের প্রত্যেককে একটি করে স্যুয়েটার ও কম্বল দেওয়া হয়।
গতকাল হবিগঞ্জ শিরিষতলা মাঠে প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। লাবিব গ্রুপের সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সভাপতিত্ব করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম।
অনুষ্ঠানে হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (নাসিব) হবিগঞ্জের সভাপতি শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক শড়খ শুভ্র রায়, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, চেম্বার পরিচালক আব্দুর রহমান, আব্দুল কদ্দুছ, শেখ আসিুজ্জামান, শেখ জামাল, পৌর আওয়ামী লীগের দেলোয়ার হোসেন দিলু, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ফারুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com