স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জেলা প্রশাসক ইশারত জাহানের হাতে পরিশোধকৃত ফিসের চালনকপি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বর্তমান পৌরপরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরো বেগবান করতে নানা পদক্ষেপ গ্রহন করেছে। এ কার্যক্রমকে সহজীকরনের জন্য পৌরসভায় লোকবল ও উপকরণ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। নাগরিকগন জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য পৌরসভায় যে ফিস প্রদান করেছেন সে আদায়কৃত অর্থ সরকারী তহবিলে নিয়মানুযায়ী জমা দেয়া হয়েছে।