সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় জটিল রোগে আক্রান্ত ৫৭ জনের মধ্যে চেক বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নবীগঞ্জ-বাহুবল উপজেলায় ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৭ জন রুগীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর ) বিকেলে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র বাসভবনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলুল করীম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুস সামাদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাংবাদিক নুর উদ্দিন, সুরুজ আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবের আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, হাবিবুর রহমান হাবিব, নোমান হোসেন, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, রুহেল আহমেদ,মুহিবুর রহমান রুকুতসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৭ রোগীর মাঝে মোট ২৪ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com