বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ থেকে যুবতি নিখোঁজ দুই দিনেও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ থেকে তনু সরকার নামে এক যুবতী নিখোঁজ হয়েছে। দুইদিন অতিবাহিত হলেও উদ্ধার না হওয়ায় তার পরিবার শংকিত হয়ে পড়েছে। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। হবিগঞ্জ শহরের পিটিআই রোডের সনাতন ধর্মাবলম্বী ওই যুবতীর মা মঞ্জু সরকার নিরূপায় হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, তার স্বামী অজিত সরকার প্রবাসে রয়েছেন। আর্থিক অনটনের কারণে তার যুবতী কন্যা তনু সরকার নোয়াপাড়া সায়হাম টেক্সটাইলে সুপার ভাইজার হিসেবে চাকরি করছে। কিছুদিন আগে সে বাসায় আসে। গত ৮ ডিসেম্বর সকালে কর্মস্থলে যোগদান করার জন্য বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবার রাতে তিনি চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। ওসি আলী আশরাফ জানান, তদন্তপূর্বক তরুণীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। অচিরেই উদ্ধার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com