রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিদিন চলে লাখ লাখ টাকার খেলা বাহুবলে জমজমাট জুয়ার আসর

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর। শীত আসার সাথে সাথেই উপজেলঅর বিভিন্ন স্থানে চলে তাসসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে সর্বনাশা জুয়া। আর এসব আসরে চলে মাদক সেবন। জুয়ার টাকা যোগাড়ের জন্য যুবকরা চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলে লাখ লাখ টাকার জুয়া খেলা। জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে জুয়াড়িরা এসে যোগ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়াড়ি জানান, জনপ্রতি প্রতিদিন তারা ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যান জুয়ার আসরে। কারো জয় হয় আবার কেউ হেরে গিয়ে আসরে থাকা এক শ্রেণির সুদি ব্যবসায়ীর কাছ থেকে দ্বিগুন লাভে টাকা নিয়ে জুয়া খেলে। স্থানীয়রা অবিলম্বে এসব জুয়ার আসরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com