সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর উদ্যোগে বিভন্ন কর্মসূচি গ্রহন করা হয়। সকালে র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাযার্লয়ের হল রুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। অন্যান্যের মাঝে উপস্তিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাবেক উপজেলা সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জ পাক বাহিনীর কবল থেকে মুক্ত ঘোষনা করা হয়। দীর্ঘ ৯ মাসের অবরুদ্ধ জীবনের অবসান ঘটিয়ে এই দিনে হবিগঞ্জবাসী পেয়েছিলেন নতুন এক বাংলাদেশ।
প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ১৯৭১ সনে মুক্তিযোদ্ধাগণ পাঞ্জাবীর মুখে থু থু মেরে জয় বাংলা বলে আত্মত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com