বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ৫০তম বার্ষিক মুলতবী সাধারণ সভা ও ২০২৩-২০০৫ মেয়াদে নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ডিসেম্বর সকালে ইউনিট কার্যালয়ে আজীবন সদস্যগণের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আওয়াল। বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। উক্ত সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান শামীম, মোঃ শফিকুজ্জামান হিরাজ, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, রাসেল চৌধুরী, ডা: মো: ইসতিয়াক রাজ চৌধুরী এবং জাতীয় সদর দপ্তরের ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক মোঃ কবির আহমেদ ফকির, ইউনিট লেভেল অফিসার এস. এম. জাহিদুর রহমান, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি, সাবেক যুব পংকজ কান্তি দাশ সহ ইউনিটের যুব সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে ৪ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২০০৫ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরাম না হওয়ায় সভা মুলতবী করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com