সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

গাউসিয়া কমিটি বাংলাদেশ সিরকোট শরীফের ‘মাই সাহেবা’র ইন্তেকাল গাউসিয়া কমিটির শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে

সিরকোট দরবার শরীফের সাজ্জাদানশীন মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, আলে রাসূল সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা: জি: আ:) এর আহলিয়া আমাদের কাদরিয়া আলিয়া সিলসিলার লক্ষ লক্ষ পীর ভাই-বোনের শ্রদ্ধেয়া “মাই সাহেবাহ” সৈয়দা বিবি আছিয়া গত শনিবার বাদ আছর বার্ধক্য জনিত কারণে সিরকোট দরবার শরীফে ইন্তেকাল করেছেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রত্যেক ভক্ত মুরিদানের মধ্যে মর্মবেদনা তৈরি হয়। মরহুমার ইসালে সওয়াব উপলক্ষে হবিগঞ্জ জেলা গাউসিয়া কমিটির আহব্বানে প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্টানে, খানকা শরীফ সমূহে খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউসিয়া শরীফ ইত্যাদি খতমাদির আয়োজন করা হয়। জেলার সকল পীর ভাই-বোনের পক্ষে বরিবার বাদ আছর হবিগঞ্জ জেলা, সদর উপজেলা ও হবিগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ এক অনাঢ়ম্বর ফাতেহা ও দোয়ার মাহফিলে একত্রিত হয়েছিলেন। তারা সকলে মিলাদ ও কিয়াম দরূদ সালাম শেষে খতমাদির সমাপ্তির সরূপ বিশেষ মোনাজাত করেন। শোক-সন্তপ্ত নবী পরিবারের সদস্যদের প্রতি সকলেই গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকপত্রে হবিগঞ্জ জেলার পক্ষে সভাপতি আলহাজ্ব মো: লুৎফুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, সদর উপজেলার পক্ষে সভাপতি আলহাজ্ব মো: আ: হাই, সেক্রেটারী মওলানা মুজিবুর রহমান এবং হবিগঞ্জ পৌর কমিটির পক্ষে সভাপতি মুফতি আশরাফুল ওয়াদুদ, সেক্রেটারী এডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী সাক্ষর করেন। আজ সোমবার পবিত্র গিয়রভী শরীফের মাহফিল সমূহে ‘মাই সাহেবা’র ইসালে সওয়াব এর উদ্দেশ্যে অন্যান্য তসবিহ তাহলিল আদায় করার জন্য নেতৃবৃন্দ সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান। -বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com