রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে জমে উঠেছে গরম কাপড় বিক্রি

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ পাহাড়ি ঘেঁষা এলাকা চুনারুঘাট উপজেলায় জমে উঠেছে গরম কাপড় বিক্রি। এই অঞ্চলে দিনে গরম, রাতে শীতের হাওয়া বইছে। গত কয়েক দিন ধরে দিনে গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পরপর ইকুয়াশা বাড়তে থাকে, বাড়তে থাকে শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কমার পাশাপাশি রাতেও সকালে শীতল হাওয়ায় কাঁপন ধরাচ্ছে শরীরে। শীত থেকে রক্ষা পেতে সবাই বাজারে ছুটছে গরম কাপড়ের খোঁজে । জমে উঠেছে এই উপজেলার শীতবস্ত্রের বাজার। পৌর শহরের ঈদগাহ রোড, গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পৌরশহরের বিভিন্ন পয়েন্টে ফুটপাতে রাস্তার পাশে, ভ্যান গাড়ি করে ভ্রাম্যমাণ বিক্রেতারা শীতবস্ত্র বিক্রি করতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন মার্কেটও ফুটপাতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। উপজেলা সদর বাজারসহ আসামপাড়া বাজার, আমুরোড বাজার, চান্দপুর বাজার, আমতলী বাজার, রাণীগাঁও বাজার, গাজীগঞ্জ বাজার, সাঁটিয়াজুড়ী বাজার, দূর্গাপুর বাজার, শাকির মোহাম্মদ বাজার, সতং বাজার, ভোলারজুবাজার, গাতাবলা বাজার, মিরাশী বাজার ও বিভিন্ন হাটবাজারেও মৌসুমি ব্যবসায়ীরা গরম কাপড় বিক্রি শুরু করেছেন। শীতের কাপড় বিক্রেতা চেরাগ আলী বলেন, শীতের তীব্রতা বেশি না হওয়ায় হাতমোজা, কানটুপির বিক্রি বাড়েনি। তার পরও অন্য গরম কাপড়ের ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে। তারপাশেই গরম পোশাকের পসরা নিয়ে বসেছেন মানিক মিয়া নামের একজন। তিনি বলেন, হালকা শীতের শুরুতে বেশ ভালোই বেচা কেনা চলছে। শীতের পোশাক কিনতে আসাপিংকু চন্দ, প্রান্ত কুমার শীলসহ অন্যান্যরা বলেন, শীতের শুরুতেই চাহিদা বেশি থাকায় মার্কেট গুলোতে দাম বেশি চাইছে। সে তুলনায় ফুটপাতে কাপড় অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়াযায়। গত বছরের তুলনায় এবার শীতের কাপড় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com