সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে গুলজার ও তার সহযোগিদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের গুলজার মিয়া, তার ভাই সেকুল, পুত্র আল-জামিল এবং নুর জামিন মিয়া মিলে হিলাল মিয়াকে মারধর করে গুরুতর আহত করেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধায় নবীগঞ্জ শাখা বিআরডিবি ব্যাংক এর কিস্তি পরিশোধের টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে হিলাল মিয়া ও গুলজার মিয়ার মধ্যে বাকবিতন্ডা বাধে। এরই জের ধরে হঠাৎ করে পূর্ব তিমিরপুর পয়েন্ট মাহিদ মিয়ার দোকানের সামনে গুলজার ও তার ভাই সেকুল ও তার পুত্র আল-জামিল এবং নুর জামিন মিয়া মিলে জিআই পাইপ সহকারে হিলাল মিয়ার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন হিলাল মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে তার ভাই সিরাজুল ইসলাম নবীগঞ্জের দুই সাংবাদিককে খুন করার হুমকি দেয়। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের অন্যায়ের প্রতিবাদ করার সাহস কেউ পায় না। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই গৌতম দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। রাতে সাড়ে ১১টায় হিলাল মিয়া বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েছেন এর সত্যতা স্বীকার করেন এস.আই বিজয় দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com