রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খানের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইউকের মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ ইংল্যান্ড সফররত আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানের সাথে জালালাবাদ এসোসিয়েশন ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।


গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার ইষ্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাফি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ সেলিম উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা যথাক্রমে ডাঃ আলা উদ্দিন, মাহমুদ হাসান এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিস্টাতা সেক্রেটারি, বিশিষ্ট লেখক নজরুল ইসলাম বাসন, মারুফ আহমদ চৌধুরী, ব্যরিসটার মাসুদ চৌধুরী।


সংগঠনের সহ সভাপতি যথাক্রমে এম এ মুনিম ওবিই, লেখক ও কবি আবুল কালাম আজাদ ছোটন, সাংবাদিক মাহবুবুর রহমান, কাউন্সিলর রিতা বেগম। টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, বাংলাদেশ থেকে আগত ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র নির্বাহী পরিচালক নাজমুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, ট্রেজারার আবদুল ওদুদ দীপক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেস পাবলিসিটি সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইটালি জালালাবাদের সাবেক সভাপতি অলি উদ্দিন শামীম।


জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী সদস্য ময়নুল হক, মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, আসাদ আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল করিম নাজিম, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি সাংবাদিক এ রহমান অলি, তরুণ সংগঠক দিলাল আহমেদ, বিশিষ্ট কমিউনিটি নেতা হাবিবুর রহমান ময়না, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শফিক, মৌলানা আব্দুল কুদ্দুস, জুবের আহমদ, মোহাম্মদ রেজাউল করিম মৃধা এবং ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য সফরত আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার শফি আহমদ এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র নির্বাহী পরিচালক নাজমুল হককে জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠান আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আমেরিকা সফর করার আমন্ত্রণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কুদ্দুস।
পরিশেষে সংগঠনের সহসভাপতি, বিসিএ’র প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিইর সমাপনী বক্তব্যের পর উপস্থিত অতিথিবৃন্দ নৈশভোজে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com