বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেখ হাসিনার সরকার অসহায় মানুষের ভাগ্য বদলাতে বদ্ধপরিকর-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জননেত্রী শেখ হাসিনার সরকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ও মানুষের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্য হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য দেশে ফসলের বাম্পার ফলন হচ্ছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ, কে, এম, মাকসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে নবীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা নাজমা বেগম, বাংলাদেশ কৃষক লীগ নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক জনাব শেখ শাহানুর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল সহ বিভিন্ন দপ্তরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারী ও কৃষকগন উপস্থিত ছিলেন।
এসময় এই উপকরন সহায়তায় প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com