বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে তিনজন আটক

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ৩ ছিনতাইকারীকে আটক হয়েছে। গতকাল রাতে বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকা থেকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রসহ আটক করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের অটোরিকশা চালক আব্দুল কাদের (৫২)কে ১শ টাকায় ভাড়া করে শাহপুর নতুনবাজার যাওয়ার জন্য। পথিমধ্যে যাত্রীবেশী ছিনতাইকারী ইটাখোলা গ্রামের হারিছ মিয়ার ছেলে মোঃ মন্নান মিয়া (২২), শিমুলঘর গ্রামের মিজান লস্করের ছেলে মোঃ তারেক লস্কর (২১) ও দক্ষিণ বেজুড়া গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ সামছু মিয়া (২২) ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তাহাকে ধাক্কা দিয়া ফালাইয়া তাহার অটোরিক্সাটি ছিনাইয়া নেয়। ভিকটিম আব্দুল কাদের এর ডাক চিৎকার শুনে আশপাশ হতে লোকজন আসে এবং পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে এসআই মানিক কুমার সাহা এএসআই জিয়উর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ২টি ছুরি উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com