সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

খেলাধূলা তরুণদের মাদক থেকে দূরে রাখে- এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নিয়মিত খেলাধূলা ও শরীর চর্চা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে, এতে তাঁদের শরীর মন ভাল থাকে। এজন্য আওয়ামী লীগ সরকার দেশজুড়ে ক্রীড়াঙ্গনের উন্নয়ন অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি গতকাল বিকেলে লাখাই উপজেলার গোয়াকড়া সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় এমপি আবু জাহির অতীতের ন্যায় ভবিষতেও হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, মোঃ আইয়ুব আলী প্রমুখ। সভাপতিত্ব করেন গোয়াকড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি এইচএম হোসাইন আহমেদ।
ফাইনাল খেলায় ফয়সল ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করেছে আরিফ ফুটবল একাডেমি শরীফপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com