সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শয়েস্তাগঞ্জ থেকে উদ্ধার হওয়া অজ্ঞতা বৃদ্ধার পরিচয় মিলেছে

  • আপডেট টাইম বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে উদ্ধার হওয়া অচেতন অজ্ঞতা বৃদ্ধার পরিচয় মিলেছে। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দগদি গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী রঙ্গু বানু (৬০)।
গত রবিবার তার ছেলে সিলেটের বিয়ানী বাজার ব্রাক অফিসের কর্মকর্তা আজগর আলীর নিকট যেতে সিলেটগামী একটি বাসে উঠেন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে কানের দুল, হাতের বালাসহ নগদ টাকা নিয়ে যায়। বাস কন্টাক্টর রঙ্গু বানুকে নতুন ব্রিজ রেখে চলে যায়। পরে স্বাধীন সমাজকল্যাণ স্বেচ্ছাসেবক সংস্থার সভাপতি মোতাব্বির হোসেন কাজলসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ নিয়ে সংবাদ প্রকাশ হলে খবর পেয়ে পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে আসে। গতকাল রাতে ওই মহিলাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com