বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কামড়াপুর ব্রিজ থেকে মাদরাসা ছাত্র অচেতন অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রিজ থেকে মিনহাজুল ইসলাম (১৪) নামের এক মাদরাসা ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে অভিযোগ অপহরণকারীরা তাকে ধরে নিয়ে যাবার চেষ্টা করছিলো। ব্যর্থ হয়ে ফেলে গেছে।
এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক বিরাজ করছে। রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে ওই ছাত্রের জ্ঞান ফিরে আসে। সে সদর উপজেলার ছোট বহুলা গ্রামের সামছুল ইসলামের পুত্র ও ইনাতাবাদ তাপসী সৈয়দা জুবেদা খাতুন হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে মাদরাসায় থেকে লেখাপড়া করতো। দুই দিন আগে ছুটি নিয়ে বানিয়াচং উপজেলার মক্রমপুরে নানার বাড়ি বেড়াতে যায়। গতকাল সোমবার সকালে মার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় আসার পথে পথিমধ্যে টমটমে তার মুখে রুমাল ছুড়ে মারে দুই ব্যক্তি। এরপর সে অচেতন হয়ে পড়ে।
এদিকে সময় মতো মাদরাসায় না আসায় তার অভিভাবকরা খুজাখুজি শুরু করেন। সন্ধ্যায় কামড়াপুর ব্রিজের নিকট মিনহাজকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার অভিভাবকদের খবর দেয়। মাদ্রাসা ছাত্রের পিতা মাতা জানান, অপহরণকারী চক্রের হাত থেকে সে অল্পের জন্য রক্ষা পেয়েছে। তারা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানান, সময় মতো নিয়ে আসায় তাকে বাঁচানো সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com