শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বিনামূল্যে সার ও বীজ বিতরণ সরকারের অভাবনীয় উদ্যোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে যে সার বীজ পাচ্ছেন তা একটি অভাবনীয় উদ্যোগ। কারণ বিএনপি’র সরকার দেশের মানুষকে ন্যায্যমূল্যেও সার দিতে পারেনি। তাঁরা সারের জন্য আন্দোলনে যাওয়া কৃষকদের গুলি করে হত্যা করেছিল।
এমপি আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কার্যালয় প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, বুলবুল খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com