বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সদর উপজেলার হুরগাওয়ে মামা খালা ও স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যে কোন সময় হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কা করে মামা, খালা ও স্ত্রীর বিরুদ্ধে জিডি করে করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও গ্রামের মোঃ মুক্তার মিয়া। ওই গ্রামের মোঃ কদর আলীর পুত্র মুক্তার গত ৯ নভেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করেন, তিনি গরু ও হাসের খামার দেখাশোন করেন। গত ৪ নভেম্বর সকাল ১১ টার দিকে কাজে যাবার সময় পারিবারিক শত্রুতার জের ধরে তার মামা মোঃ নবির হোসেন এবং খালা মোছাঃ জাহানারা বেগম তাকে হুমকী প্রদান করেন। হাওড়ে হাঁসের খামার দেখাশোনার সময় আক্রমণের শিকার হতে পারেন বলে তিনি আশংকা করেন।
অপর দিকে গত ৬ নভেম্বর তিনি আরো একটি জিডি দায়ের করেন। তার অভিভাবক না থাকায় তার মামা নবী হোসেন ও খালা জাহানা বেগম তাকে একটি বিয়ে করান। এর পর মুক্তা মামা নবী হোসেনের নিকট তার পাওনা প্রায় ৩ লাখ ৩৫ হাজার টাকা ফেরৎ চাইলে তিনি তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এদিকে মুক্তা খোজখবর নিয়ে জানতে পারেন যে, তার স্ত্রী সুমা চরিত্রহীন। তার এর আগে একাধিক বিয়ে হয়েছে। প্রায়ই রাতে মুক্তাবে ঘুমে রেখে স্ত্রী সুমা ৩/৪ দিনের জন্য আত্মগোপনে চলে যায়। বিষয়টি তিনি তার মাম-খালাসহ গ্রামের মুরুব্বীদের অবহিত করেছেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে নবী হোসেন, জাহানারা আক্তার ও সুমা আক্তার তাকে জীবন নাশের হুমকি দেন। এ ব্যাপারে মুক্তা প্রশাসনের সহযেইগতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com