মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

৬ কেজি গাঁজা, ১৭ বোতল অফিসার চয়েস, ২৩ বোতল মদসহ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার তরুণ ও যুবসমাজকে মাদকে গ্রাস করে ফেলেছে। সীমান্তের ওপার থেকে আসা ফেনসিডিল, গাঁজা এবং ভারতে তৈরি এক ধরনের ইয়াবা মাইক্রোবাস, সিএনজি ও কোন কোন ক্ষেত্রে দামি গাড়িতে করে পাচার হচ্ছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এতেও থেমে নেই মাদক পাচার।
গত ১৪ অক্টোবর চুনাারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা, ১৭ বোতল অফিসার চয়েস, ২৩ বোতল নাইট রাইডার্স মদসহ এক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ওই দিন গভীর রাতে থানা পুলিশ বিশেষ অভিযান ২নং আহম্মদাবাদ ইউপির আমু চা বাগানের ডাক্তার বাংলোর সামনের রাস্তা থেকে খাস চিমটিবিলের গণেশ মালের পুত্র বিষু মাল (২৭) কে আটক করা হয়।
জানা যায়, চুনারুঘাট উপজেলার প্রায় ৭৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এ সীমান্তের মধ্যে কালেঙ্গা থেকে বাল্লা হয়ে সাতছড়ি পর্যন্ত কিছুটা ছাড়া পুরোটাই পাহাড়ি সীমান্ত এলাকা হওয়ায় দিনে ও রাতে অবাধে মাদক পাচার হয়ে আসছে। সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের ৫টি জেলার পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ গাঁজা বাণিজ্যিকভাবে চাষাবাদ করছে। এসব গাঁজার ৮০ ভাগই বাংলাদেশে পাচার হয়ে আছে। পাশাপাশি সীমান্ত ঘেঁষে গড়ে উঠেছে ফেনসিডিল কারখানা। এসব কারখানায় তৈরি ফেনসিডিল মূলত বাংলাদেশে পাচার হয়ে আসছে। সাতছড়ি, গুইবিল, চিমটি, কালেঙ্গা, রেমা ও বাল্লা সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার গাঁজা ও ফেনসিডিল পাচার হয়ে বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কালেঙ্গা থেকে বাল্লা-গুইবিল-চিমটিবিল-সাতছড়ি পাহাড়ি এলাকার সীমান্তের পরিমাণ প্রায় ৭৪ কিলোমিটার। অথচ ৭৪ কিলোমিটারের মধ্যে বিজিবির ৪টি ক্যাম্প রয়েছে। তাদের চোখকে ফাঁকি দিয়ে প্রতিদিন কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকার গাঁজা ফেনসিডিল পাচার হয়ে বাংলাদেশে আসছে। এসব গাঁজা ফেনসিডিল পাহাড়ি ও ঘনবসতি গ্রামের মধ্য দিয়ে সবার চোখের আড়ালে সিএনজি কিংবা মাইক্রোবাসে পাচার হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে পাহাড়ি এলাকা সাতছড়ি, চাকলাপুঞ্জি, চ-িছড়া, আমু ও নালুয়া চা বাগানের বিভিন্ন পথে গাঁজা ফেনসিডিল পাচার হয়ে আসছে সবচেয়ে বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com