বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

তেলিখাল স্কুলে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট এডভোকেট মোঃ আবু জাহির ভবনের উদ্বোধন করা হয়েছে। এমপি আবু জাহির গতকাল দুপুরে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন। তিন কোটি টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করেছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুল করিম দুলালসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বরাদ্দে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চার তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে ১২টি কক্ষ রয়েছে। যেগুলো শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হবে। শ্রেণিকক্ষে সহশ্রাধিক শিক্ষার্থীর জায়গা সংকুলান হবে।
পরে এমপি আবু জাহির বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সমাবেশে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্র্মীসহ দুই সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে সঠিকভাবে পাঠদানের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে এমপি আবু জাহিরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, গত এক যুগে হবিগঞ্জে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোন সরকার তা করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জে মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক স্টেডিয়াম, দশ তলা আদালত ভবন, জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স, বিভিন্ন বিদ্যালয়ে ডাবল শিফট চালুসহ ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও তাঁরা এমপি আবু জাহিরকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখার দাবি জানান এবং দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com