বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা সিলেট রেল সেকশনের মনতলা এলাকায় অজ্ঞাত নারী ও অজয় অধিকারী (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই বাদশা আলম জানান, শনিবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মনতলা রেল ষ্টেশনের উত্তর পাশে ব্রিজের নিচে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত নারী (৭০) মরদেহ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে সকাল ৯টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছে। এই দিন সকাল সাড়ে আটটায় সিলেটগামী সুরমা ট্রেনের নিচে পড়ে মনতলা এলাকায় অজয় অধিকারী মারা গেছে।
পুলিশ উভয় নর নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com