বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বিভিন্ন মামলায় পলাতক ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অর্থ ঋণ জালিয়াতি মামলায় আতাউরসহ বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল দিনব্যাপী গোপন সংবাদের ভিত্ততে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের আটক করা। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। এর মধ্যে সিলেট জেলা আদালতে অর্থ ঋণ জালিয়াতি (৬৭/২২) মামলায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত আঃ খালের ছেলে আতাউর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় সিআর মামলায় গাজিপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত হাজী সুরুজ মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম, টেকেরঘাট গ্রামের মনু মিয়া ছেলে আঃ রশিদ, দেওগাছ গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে হায়দার মিয়া, পাক্কাবাড়ি আম্বর আলীর ছেলে সুন্দর আলী, টেকেরঘাট গ্রামের বাদশা মিয়ার ছেলে কুদ্দুছ (৪৬) পৌরসভার ধলাইপাড় গ্রামের আঞ্জব উল্লার ছেলে কালা মিয়াকে গ্রেফতার করা হয়। গতকাল আটককৃত ৭জনকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com