বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে হবিগঞ্জে গতকাল জাতীয় যুব দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা, যুবঋণ বিতরণ সহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
সকালে যুব কমপ্লেক্সে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৫ জন যুবকদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক একটি গাছের চারা রোপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com