বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পশ্চিম ভাদৈ ডিবি পরিচয়ে তরুণীকে নির্যাতন করে ভিডিও ধারণ

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণীকে মধ্যপযোগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তার অশ্লীল ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মাম্মি চৌধুরী (২২) নামের ওই তরুণীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের সিএনজি চালক সুজন মিয়ার স্ত্রী।
আহত নারী জানায়, তারা স্বামী-স্ত্রী ওই এলাকার এক বাসায় বসবাস করে আসছে। এদিকে তার ওপর কুনজর দেয় একই এলাকার ভাড়াটিয়া মৃত আব্দুল হান্নানের পুত্র তিনকোনা পুকুর পাড়ের জালাল অপটিক্যালের কর্মচারী আব্দুল্লাহ আল জাবের। সে ও তৈয়ব আলীর পুত্র জসিম মিয়া (৩৫) প্রায়ই ওই নারীকে তার স্বামী বাসায় না থাকার সুযোগে উত্যক্ত করতো। গত শুক্রবার বিকাল ৪টার দিকে ওই নারী ঘুমিয়ে থাকলে কেউ না থাকার সুযোগে ডিবি পুলিশ পরিচয়ে দরজায় ডাকাডাকি করে তারা। দরজা খোলার পর আব্দুল্লাহ আল ও জসিম এবং তার স্ত্রী সরূফা আক্তার জোর করে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে তার কাপড় ছোপড় খুলে মোবাইলে ভিডিও ধারণ করে। শুধু তাই নয়, তার সাথে অনৈতিক কাজ করতে চাইলে বাঁধা দেয়ায় মধ্যপযোগীয় কায়দায় মারধোর করে আহত করা হয়। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাবার সময় স্বর্ণালংকার, টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়।
বিষয়টি শুক্রবার রাতে সদর থানাকে অবগত করা হয়। এ খবর পাওয়ার পর উল্লেখিতরা ওই তরুণীকে এ বিষয়ে কোনো রকম বাড়াবাড়ি করলে ধারণকৃত অশ্লীল ছবি ও ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ওসি গোলাম মুর্তজা জানান, অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com