মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ক্রেতাদের সাথে চরম প্রতারণার অভিযোগ ॥ শহরের আদি গোপালসহ ৫ মিষ্টান্ন ভান্ডারকে ৩৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের সাথে চরম প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় একেতো ওজনে কম, অন্যদিকে প্রতি কেজিতে কার্টন ব্যবহার করা হচ্ছে ২শ থেকে আড়াইশ গ্রাম। এ যেনো মরার ওপর খরার ঘা। দোকান মালিকরা, চিনি, ময়দা, দুধসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার অজুহাতে মিষ্টির দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বাড়িয়েছে। তারপরও তারা ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে মাধবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মিষ্টান্ন ভান্ডারকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মাঝে মাধবপুর বাজারে মেসার্স অজিত কুমার পালকে ৭ হাজার, মেসার্স নারায়ন পাল এন্ড ব্রাদার্সকে ৭ হাজার, গোপাল মিষ্টান্নকে ৮ হাজার, সততা মিষ্টান্নকে ১০ হাজার টাকা, ও সকলের পরিচিত আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের অপরাধ ওজনে কম, অতিরিক্ত মূল্য, পাঁচাবাসি ও কার্টনের ওজন বেশিসহ ইত্যাদি। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে র‌্যাব -৯ এর একটি দল।
পরিচালক জানান, ক্রেতাদের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া এ অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com