মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

যশেরআব্দা ও কামড়াপুর এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা ও কামড়াপুর এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সাড়াশী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, প্রায়ই অভিযানকালে মাদকসেবীদের আটক করে জেল জরিমানা করা হয়। কিন্তু আইন শৃংখলা বাহিনীর তালিকায় জেলা জুড়ে প্রায় ১শ বড় বড় মাদক ব্যবসায়ীর তালিকা রয়েছে। গতকাল ২৩ অক্টোবর মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা ও কামড়াপুর ব্রীজ সংলগ্ন গরু বাজার এলাকায়। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তাদের প্রত্যেককে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।
দণ্ড প্রাপ্তরা হল, যশেরআব্দা এলাকার মৃত গেদন মিয়ার পুত্র মোঃ আদম আলী মিয়া (৩৫), কামড়াপুর এলাকার আলী মিয়ার পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০) ও নসরতপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার পুত্র নজরুল ইসলাম (২৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com