মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হুট করে চিনির দাম দ্বিগুণ রাখছেন হবিগঞ্জ শহরের ব্যবসায়ীরা ॥ মনিটরিংয়ের দাবি

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে চিনির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গত কিছুদিন আগেও চিনির যে দাম ছিলো বর্তমানে তা দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন চায়ের দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে চা খাওয়া নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। বিক্রেতাদের দাবি চিনির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চায়ের দাম ৮ থেকে ১০ টাকা করে নেয়া হচ্ছে। তারা আরও বলেন, সবকিছুরই দাম বেড়েছে। কিন্তু চা ৫ টাকাই রয়ে গেছে। বিভিন্ন দোকানে যে চিনি ৭০-৮০ টাকায় বিক্রি হতো বর্তমানে তা ১শ থেকে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এসব চিনির দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি মানুষের। তাছাড়া অধিকাংশ দোকানেই মূল্য তালিকা নেই। ফলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামাফিক দাম আদায় করছেন। অচিরেই যদি এসব ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং না করা হয় তাহলে দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com