মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গায় কবি অধম গোপাল বাউল মেলা সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামে গত ১৮ অক্টোবর দিবাগত রাতে ওই গ্রামের বিশিষ্ট কবি ও গীতিকার অধম গোপাল রচিত লোক গানে গানে ও পল্লীবাংলা লোকসংগীত একাডেমি আয়োজিত অধম গোপাল বাউল মেলা সম্পন্ন হয়েছে। কবি ও সাহিত্যিক এডভোকেট এম, এ বাছিত ও গীতিকবি হাবিবুর রহমান হাবিবের যৌথ সঞ্চালনায় এতে লোক সংগীত পরিবেশেন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্বনামধন্য প্রখ্যাত বাউল শিল্পীবৃন্দ।
এতে সংগীত পরিবেশন করেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের অন্যতম শীর্ষ্য ও শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠীর সভাপতি বাউল প্রানকৃষ্ণ গোপ, সাধারণ সম্পাদক গীতিকার ও সংগীত শিল্পী এম, মুজিবুর রহমান, বিশেষ আকর্ষণীয় প্রবীন বাউল শিল্পী মখলিছুর রহমান আনসারী, বাউল আফরোজ দেওয়ান, কবি এম, এ বাছিত, বাউল আব্দুল আলী, তাজুদ ইসলাম, বাউল তাজুদ, বাউল উদাসী সামছু, বিরহী মিলন, মাতাল বাহার সহ প্রমুখ শিল্পীগণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রবীন বাউল সংগঠনের সভাপতি ওস্তাদ বাউল এখলাছুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বাউল বিরহী রাজু, এডভোকেট রিয়াদ পাঠান।
কবি, গীতিকার, সুরকার, সফল ব্যবসায়ী অধম গোপাল নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামে একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। ছেলে বেলা থেকেই তিনি লোকসংগীতের প্রতি ঝুঁকে পড়েন। তার লেখা গানের গ্রন্থ মানব তরী সহ অসংখ্য জনপ্রিয় গানের জনক তিনি। গতকাল ঝাঁক জমকপূর্ণ ভাবে অধম বাউল গোপাল বাউল মেলায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সংগীত অনুরাগী দর্শক শ্রোতাসহ পল্লীবাংলা লোকসংগীত একাডেমির সকল সদস্যগণ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com