মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ধল থেকে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় লোকড়া ইউনিয়নের ধল টংটং শাহ’র মাজারের সামনের সড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা অস্ত্র নিয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে শফিক মিয়া ওরফে পিচ্চি মজিদ (৩৭), মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত মস্বব আলীর ছেলে মনোহর আলী (৪৫), একই উপজেলার উড়ানিয়া ভাঙ্গারপাড় গ্রামের মৃত আয়েত আলীর ছেলে শফিক মিয়া (৪২), রামেশ্বর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আব্দুর রহমান (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জামাল মিয়া (৩৭) ও একই উপজেলার ধরমণ্ডল গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে নুনু মিয়া (৫৭)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তখন তাদের সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এ ছাড়া অন্য ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে আটক ডাকাতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ডিবির ওসি জানান, পানি শুকিয়ে যাওয়ায় এবং শীত আসতে শুরু করায় এসব অঞ্চলে ডাকাতি সংঘটিত হতে পারে এমন আশংকায় পুলিশ আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। খবর পাওয়া মাত্রই অভিযান শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com