মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে বিদ্যুতের ভেলকিবাজী ঘন্টার পর ঘন্টা লোডশেডিং

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও লোডশেডিংয়ের নামে বিদ্যুতের ভেলকীবাজি শুরু হয়েছে। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সম্প্রতি বিদ্যুত স্বাভাবিক থাকলেও এখন দুই একদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে সাধারন মানুষের জীবনে নাভিশ^াস উঠেছে। তাছাড়া বিভিন্ন্ন ইলেক্ট্রনিকস সামগ্রী বিকল হয়ে যাচ্ছে। শহরের শায়েস্তানগর, ২নং পুল, মোহনপুর, রাজনগর, বেবিষ্ট্যান্ড, সিনেমা হল, স্টাফ কোয়ার্টার, আনোয়ারপুরসহ বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করা হয়। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুত বিভাগের জরুরি নম্বরে কল দিয়েও উত্তর পাওয়া যায় না ফোন রিসিভ না করার কারণে। আবার করলেও বলেন, মেইন লাইনে সমস্যা। কাজ চলছে। অবিলম্বে যদি এসব সমস্যা সমাধান না করা হয় তাহলে গ্রাহকরা বিদ্যুত বিভাগের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com