সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে আলোচিত সবজি বিক্রেতা হত্যাকান্ড ॥ মামলার ২১ দিনের মধ্যে ঘাতকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে আলোচিত সবজি ব্যবসায়ী লিটন মিয়া (৪৮) হত্যা মামলা দায়ের এর ২১ দিন অতিবাহিত হলেও মুল হত্যাকারী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

বিগত ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে নবীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সালেহ আহমদ । মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় ইনাতগঞ্জ ফাড়িঁ ইনচার্জ কাউছার আলমকে। তিনি দায়িত্ব পাওয়ার পর মোজাহিদ মিয়া (৩৩) ও বুলকি মিয়া (৭০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলেও ঘটনার মুল ঘাতকদের গ্রেফতার করতে না পারায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র লিটন মিয়া ইনাতগঞ্জ বাজারের প্রতিষ্টিত সবজি ব্যবসায়ী। গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্যবসা বন্ধ করার পর আর বাড়ি ফিরেনি। তার মোবাইল ফোন ও বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন’সহ আত্মীয়স্বজন অনেক খোঁজাখঁজি করেও কোথাও তার সন্ধান পাননি। এ ব্যাপারে নিখোজঁ লিটনের ভাই নবীগঞ্জ থানায় শুক্রবার (গত ১৬ সেপ্টেম্বর) রাতে সাধারন ডায়েরী করেন। অবশেষে ১৭ সেপ্টেম্বর সকাল ৭টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের ভিতর দিয়ে বিবিয়ানা নদীতে (মরা নদী) স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লিটন মিয়ার লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
এ সময় স্থানীয় চেয়ারম্যান নোমান হোসেন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ নিহতের পরিবার পরিজন হত্যাকান্ডের সাথে চেয়ারম্যান পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ তোলে তার উপর হামলা করেন। গণধোলাইয়ের এক পর্যায়ে চেয়ারমানকে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখা যায়। উক্ত দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে মামলা দায়ের করার ২১ দিন এবং ঘটনার ২৪ দিন অতিবাহিত হলেও মামলার তদন্ত কর্মকর্তা হত্যাকান্ডের প্রধান আসামীদের গ্রেফতার করতে পারেনি। যা রহস্য জনক। বাদী সালেহ আহমদ অভিযোগ করে বলেন, মামলার মুল ঘাতকদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ উদাসীন। এছাড়া ঘটনা দিনে অনেকের সাথে ঘাতকদের ফোনে কথা বলার তথ্য পেয়েছে পুলিশ। এ ব্যাপারেও তাদের কোন ভুমিকা পরিলক্ষিত হচ্ছে না বলে বাদী অভিযোগ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com