বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সামান্য বৃষ্টিতেই হবিগঞ্জ শহরে বিদ্যুৎ উধাও ॥ ভোগান্তিতে মানুষ ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিলো হবিগঞ্জ

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরের বিদ্যুত চলে যায়। গত শনিবার রাতে সামান্য ঝড়ো বাতাস হলেই বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। রাত ব্যাপী ঘুমাতে পারেননি মানুষ। ভুক্তভোগীরা অভিযোগ করেন আকাশে বিদ্যুৎ চমকালেই বিদ্যুৎ চলে যায় হবিগঞ্জ শহরের।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ঝড়ো বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে উধাও হয়ে যায় বিদ্যুৎ। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ আসে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকালে অফিসগামী মানুষ অফিসে যেতে গোসল করতে না পেরে ভোগান্তিতে পড়েন। এ ছাড়া অনেক বাসা-বাড়িতে পানি না থাকায় রান্নার কাজেও ব্যাঘাত সৃষ্টি হয়। সরকারি নিয়ম অনুযায়ী ১ ঘণ্টা করে লোডশেডিং করার কথা থাকলেও হবিগঞ্জে ব্যতিক্রম। তারা তাদের ইচ্ছামতো বিদ্যুৎ সরবরাহ করেন আবার বন্ধ রাখেন।
এ বিষয়ে সহকারি প্রকৌশলী রাকিবুল হাসান জানান, শাহজীবাজার থেকে শহরের ওপর দিয়ে যাওয়া লাইনে গাছ পড়ে এ সমস্যা দেখা দেয়। এ কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com