সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মাটি উত্তোলনের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের খেলার মাঠের মাটি কাটার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এ মামলাটি দায়ের করেন বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ দিদার আহমেদ। হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
মামলা বিবরণে জানা যায়, ২নং ইউপির চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়া গত ১৯ ফেব্রুয়ারী আক্তার হোসেন ছোবা মিয়া ও তার ছেলে রাজিব সহ ১০/১৫ জন ড্রেজার মেশিন দিয়ে স্কুলের খেলার মাঠ থেকে মাটি উত্তোলন করে নিয়ে যায়। তখন দিদার হোসেনসহ লোকজন বাধা দিলেও তা উপেক্ষা করে নিজ বাড়িতে মাটিগুলো নিয়ে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছালেক উদ্দিন দূনীতি দমন কমিশন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ করে কোনো সুরাহা পান নি।
অপরদিকে মামলার অভিযুক্ত চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়ার স্ত্রী রিতা বেগম উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। রিতা বেগম নিয়মিত স্কুলে আসেন না। আসলেও স্বাক্ষর দিয়ে চলে যান। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন মিয়া কোন ব্যবস্থা নিচ্ছেন না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ দিদার আহমেদ বলেন, রিতা বেগম নিয়মিত ক্লাসে উপস্থিত না হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতির নিকট একাধিক লিখিত অভিযোগ করে কোন ফল পাওয়া যায়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে একাধিক অনিয়মের ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ উদাসিন হওয়ায় বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য দিদার আহমদ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত তদন্তের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com