সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে ২০২২ খ্রি. এর বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কলেজের ছাত্র মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান, এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে নবীজীর জীবনী ও কর্ম নিয়ে বয়ান রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী। বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ আবু তাহের খান, শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মিলাদ মাহফিল উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রাফিউল হক খান পাঠান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লতিফ হোসেন, মিলাদ মাহফিল উদযাপন কমিটির সদস্য প্রভাষক মোঃ ফিরোজ মিয়া ও প্রভাষক মোঃ শাহ আলম প্রমুখ।
পরে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলেমে দ্বীন চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী।
উক্ত মাহফিলে কলেজের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সবশেষে তবারক বিতরণের মাধ্যমে মিলাদ মাহফিল অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com