রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলাকে মাদকমুক্ত ও শহরকে যানজটমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলওয়ার, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইমদাদুল হক চৌধুরী, বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, মাদকমুক্তসহ চুরি বন্ধে এবং আসন্ন শারদীয় দুগাপুজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বারোপ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com