বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রামনাথ বিশ্বাসের বসতভিটা উদ্ধারের দাবী জানিয়েছে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবী জানিয়েছে রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি। হবিগঞ্জ প্রেসক্লাবে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানিয়ে বিডিনিউজ এর এসাইনমেন্ট এডিটর রাজিব নুরসহ সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানানো হয়।
লিখিত বক্তব্যে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক রুমা মোদক বলেন, বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায় ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি জন্ম রামনাথ বিশ্বাস ১৯৩১ সালের ৭ জুলাই বাইসাইকেল বিশ্ব ভ্রমণ শুরু করেন। ৩ দফায় মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান, কানাডায়, আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে ১৯৪০ সালে বানিয়াচং ফিরে আসেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর বসত ভিটা ছেড়ে তিনি ভারতের কলকাতা চলে যান। ১৯৫৫ সালে ১ নভেম্বর রামনাথ বিশ্বাস মারা যান। পরে তার বসতভিটা ১নং খতিয়ানে সরকারের তালিকাভূক্ত হয়। বর্তমান আব্দুল ওয়াহেদ নামে এক আওয়ামী লীগ নেতা ওই ভূমি অবৈধভাবে ভোগদখল করছেন।
তিনি বলেন, ‘রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’ আমাদের সমন্ত কর্মসূচির মূল লক্ষ্য ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার এবং সংরক্ষণ। আমরা চাই সেখানে ভ্রমণ বিষয়ক বইয়ের একটি বিশেষায়িত পাঠাগার এবং বাইসাইকেল মিউজিয়াম গড়া হোক, রামনাথকে ফিরিয়ে দেওয়া হোক তাঁর ‘দুইন্যা’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ভূপর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক কবি শাহেদ কায়েস, ভূপর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com