বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই’র মৃত্যুতে বাবুল আহমেদ চৌধুরীর শোক

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি নিবাসী, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্টাতা সভাপতি ও ৯নং বাউসা ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ বিচারক আলহাজ্ব মোঃ আব্দুল হাই গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা ইসলামী ব্যাংক সেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন….ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরী। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল হাই ভাই নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছেন। এছাড়াও দলমত নির্বিশেষে একজন জনপ্রতিনিধি এবং ন্যায় বিচারক হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। আমরা নবীগঞ্জবাসী একজন অভিবাবক হারালাম, তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হল তা কখনো পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের বেদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com