বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টঙ্গিরঘাট ও রামনগর গ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট ও রামনগর গ্রামবাসীর মধ্যে জলমহাল থেকে মাছধরা নিয়ে দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে। শুধু তাই নয় হাসপাতালে এসেও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন চিকিৎসা দিতে দেরি হওয়ায় ডাক্তার ও ব্রাদারদের ওপর হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা পালিয়ে রক্ষা পায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে এলে পরিস্থিতি শান্ত হয়। গুরুতর আহত ও টেটাবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, টঙ্গিরঘাট এলাকার জমসেদ আলী ও আফজল মিয়ার মাঝে জলমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে বাগাডলি জলমহালে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মাছ ধরতে নামে। এতে একে অপরের ওপর হামলা, পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে উভয় পরে মধ্য সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে সেবলু মিয়া, জমশেদ আলী, সমশেদ আলী, কিতাব আলী, আজিজুর রহমান, ইয়াসিন মিয়া, নানু মিয়া, মনিরুল হক, আলামিন, ইমন আলী, কালাম মিয়া, সাইদুর রহমান, আব্দুল কাদির, আয়াত আলী, এনামুল হক, কুদ্দুছ আলী, এখলাছ মিয়া, আলা উদ্দিনসহ অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, হাসপাতালে চিকিৎসা করাতে এসেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরে সদর থানার একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, আমিসহ সদর থানার একটি টিম ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com