শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আনোয়ারপুরে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ ॥ টেটাবিদ্ধসহ আহত ১৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। এর মাঝে কয়েকজন টেটাবিদ্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই গ্রামের জাহির মিয়ার পুত্র আরশ আলীর সাথে একই গ্রামের শাহ আলমের শিশু পুত্রের ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে প্রভাবশালী আরশ মিয়ার নেতৃত্বে প্রায় ২০/৩০ জন লোক শাহ আলমের বাড়িতে হামলা, ভাংচুর চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রিনা আক্তার, শাহ আলম, নিছপা আক্তার, শাহ ফুল মিয়া, আওয়াল মিয়া, সাইফুল, নুরুল আমিন ও শাহজাহানকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রিনা আক্তার, শাহ ফুল ও সাইফুল এবং আওয়ালের অবস্থা আশংকাজনক হাওয়ায় তাদেরকে সিলেট প্রেরণ করা হয়। তবে রিনা বেগমের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
ওসি এমরান মিয়া জানান, বিষয়টি শুনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com