বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হুরগাওয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহতস্টাফ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

 

রিপোর্টার ॥ সদর উপজেলায় পানি চলাচলের নালা নিয়ে বিরোধের জের ধরে দুইপরে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তাদের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনা মীমাংসায় স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল জানান, সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে পানি চলাচলের নালা নিয়ে শিরিশ আলী এবং শাহ আলমের গোষ্ঠীর মধ্যে বিরোধ ছিল। এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর থানা পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে উভয়পরে অন্তত ২৫ জন আহত হন। তিনি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন, পানি চলাচলের নালা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনোপই এ বিষয়ে অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com