বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে অর্থদন্ড ॥ ট্রাক ও বালু জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ফজল রহমান (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন-এর নেতৃত্বাধীন মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ডপ্রাপ্ত ফজল মিয়া উপজেলার বড়গাও গ্রামের জাফর খানের পুত্র। অভিযানকালে বালু ভর্তি একটি ট্রাক ও প্রায় ১ হাজার ঘনফুট বালু জব্ধ করা হয়। এদিকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের আহমদপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড রুহুল আমীনের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। এ সময় একটি পুকুর পাড় থেকে প্রায় ৫শ ঘণফুট বালু জব্ধ, অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন, শত ফুট লম্বা পাইপ এবং প্রায় ৪০ লিটার তৈল পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা যায়নি বলে জানান এসিল্যান্ড রুহুল আমীন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com