শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে আশ্রায়ন প্রকল্প পরিদর্শনকালে সচিব ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য অব্যাহত থাকবে

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ গৃহহীনদের মাঝে সরকারি ঘর প্রদান ছাড়াও এখানে বসবাসকারী বাচ্চাদের জন্য লেখাপড়ার সু-ব্যবস্থা, নারীদের জন্য ক্লিনিক সুবিধা নিশ্চিতকরণ, অর্থহীনদের জন্য ঋণ প্রদান ও কর্মহীনদের জন্য পেশাগত উন্নতি ও দতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় প্রশাসন কার্যকর ভূমিকা রাখছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয় বাজার আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের সাথে মতবিনিয়ন সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত সারাদেশে ৩৫ লক্ষের অধিক ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এর মাঝে প্রায় ৭ লক্ষ ঘর দোস্থ, অসহায়, দরিদ্র, বৃদ্ধা, বিধবা, স্বামী পরিত্যাক্তা মহিলা ও প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করা হয়। ইতিমধ্যে ২টি জেলা ও ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, সারাদেশে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি গৃহহীন থাকবেন ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য সরকারি ঘর প্রদান প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে। আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, এটিএন বাংলা জেলা প্রতিনিধি আব্দুল হালিম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শামিম, ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রী কুমার কৈরী প্রমুখ। মতবিনিময় সভা শেষে আশ্রয়ন প্রকল্প এলাকায় অন্যান্য অতিথিদের নিয়ে একটি ফলজ গাছ রোপন করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com