বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ভেজাল সার ও কীটনাশক বিক্রয় করায় ব্যবসায়ীর অর্থদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারের আনোয়ার মিয়ার দোকান রুমেনা এন্টারপ্রাইজ দোকানে ভেজাল সার ও কীটনাশক পাওয়ায় ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার গোপন সূত্রে জানতে পারেন ওই দোকানে ভেজাল সার ও কীটনাশক রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও বানিয়াচং থানার একদল পুলিশ নিয়ে তিনি ওই দোকান যান। দোকানের সার ও কীটনাশক যাচাই-বাছাই করে ভেজাল প্রমাণ পেলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে ব্যবসায়ী আনোয়ার মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভেজাল দ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে নষ্ঠ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, জনস্বার্থে আমাদের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com